সমতল আদিবাসীদের জন্য ভিন্ন মন্ত্রণালয় দরকার ।। সাধন চন্দ্র মজুমদার এমপি

সমতল আদিবাসীদের জন্য ভিন্ন মন্ত্রণালয় দরকার। সারা দেশের উপজাতি বা আদিবাসীদের মধ্যে সমতল এলাকায় চার ভাগের তিন ভাগ আদিবাসী বসবাস করে। তাই আমি মনে করি সমতল আদিবাসীদের জন্য ভিন্ন মন্ত্রণালয় দরকার।নওগাঁর নিয়ামতপুরে সকালে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এখন আদিবাসীরা অনেক শিক্ষিত হয়েছে। আদিবাসীরা বার বার উচ্চ স্বরে একই দাবী করে আসছে আমাদের (আদিবাসীদের) সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ায় আছে। তারা এদেশের নাগরিক। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সবার মত তারাও এদেশে স্বাধীনভাবে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারে। তবে আমি মনে করি যে সমস্ত কারণে আদিবাসীরা নির্যাতনের স্বীকার হন বা বৈশম্য আচরণ পান তা হলো শিক্ষিত না হওয়ার কারণে। তাই আমি আজ এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবার মত সুশিক্ষায় শিক্ষিত হন। তাহলেই আপনারা আর নির্যাতিত হবে না। কারো কাছে অবহেলিত হবেন না। শ্রী ম্স্ত্রিী কিসকু এর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার সেলিম হোসেন ও অফিসার ইনচার্জ ওবাইদুল হক। সনজিত চন্দ্র রবিদাস এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি  বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, উপজেলা পারগানা পরিষদের সভাপতি সরকার সরেন,  নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর শাখার সভাপতি  অজিত কুমার মুন্ডা, নাচোল দিগোরী রাজা পরিষদের সভাপতি বাবু লাল টপ্প্যা, বিষুদ মনি টপ্পা, আদিবাসী নেত্রী বিষুদ মনি টপ্প্যা, দয়াল চন্দ্র রবিদাস, মহাদেব রবিদাস ও বিজয় ইন্দোয়ার। আলোচনা অনুষ্ঠানের পূর্বে হাজার হাজার আদিবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৭জন প্রাথমিক  প্রতিবন্ধী ছাত্রদের হুইল চেয়ার প্রদান করা হয়। প্রদান করেন সাধন চন্দ্র মজুমদার এমপি ও উপজেলা চেয়ারম্যান এনামুল হক। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 Comment "সমতল আদিবাসীদের জন্য ভিন্ন মন্ত্রণালয় দরকার ।। সাধন চন্দ্র মজুমদার এমপি"

Post a Comment